রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে ডাকাতি \ আড়াই লক্ষাধিক টাকার মালামাল লুট

  • আপডেট টাইম রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬
  • ৬১৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জে যুবলীগ নেতার বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা আড়াই লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে বলে ওই পরিবার দাবী করছে। গত শুক্রবার গভীর রাতে নবীগঞ্জ উপজেলার খনকারীপাড়া গ্রামে কেন্দ্রীয় যুবলীগ নেতা মুকিত চৌধুরীর বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে।
মুকিত চৌধুরীর পরিবার সূত্রে জানা গেছে, ওই রাতে মুখোশপড়া একদল তার ডাকাত হানা দেয়। ডাকাতরা প্রথমে গেইটের তালা ও পরে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে পরিবারের সবাইকে জিম্মি করে ২টি ল্যাপটপ, ৩টি দামী মোবাইল ফোন, প্রয়োজনী কাগজপত্র সহ দামী মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজনের চিৎকারে পাড়াপ্রতিবেশীরা এগিয়ে আসেন। ততক্ষণে ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com