মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে মেলার নগ্ন নৃত্যের আসরে পুলিশের ধাওয়া

  • আপডেট টাইম শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬
  • ৫৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে অবস্থিত হযরত সৈয়দ আব্দুল মালেক (রঃ) এর পাঁচ পীর মাজারে বার্ষিক ওরস মাহফিলে পুতুল নাচের নামে নগ্ন নৃত্যের স্পটে অবশেষে হানা দিল পুলিশ। ৫ দিন চলার পর অবশেষে পুলিশ এই স্পটে হানা দেওয়ায় স্বস্থির নিঃশ্বাস ফেলেছে সচেতন মানুষ। বৃহস্পতিবার গভীর রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মহসিন কবির একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে পুতুল নাচের নামে নগ্ন নৃত্যের হোতারা দৌড়ে পালিয়ে রক্ষা পায়। গত রোববার থেকে এই মেলা চলছিল।
স্থানীয় কিছু প্রভাবশালী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই কাজের সঙ্গে যুক্ত থাকায় সাধারন জনগন ছিল অনেকটা নিরব।
এ ব্যাপারে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মহসিন কবীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুলিশ নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে মেলাস্থলে গেলে নাচ গানের হোতারা পালিয়ে যায়। আজ শনিবার শেষ হবে ফকিরি মেলা। তাই স্থানীয় বাসিন্দাদের দাবী এই একদিন পুলিশ মেলাস্থলে জুয়া ও পুতুল খেলা বন্ধ রাখবেন। গত বছরও ফকিরি মেলায় পুতুল নাাচের নামে নগ্ন নৃত্য দেখানো হয়েছিল এবারও দেখানো হল। এই ভাবে প্রতি বছর মেলাতে নগ্ন নৃত্য দেখানো হলে এলাকার পরিবেশ দিন দিন অবনতি হয়ে যাবে। সামাজিক মূল্যবোধের অবক্ষয় হবে বলে মনে করে স্থানীয় সচেতন মহল।
এ ব্যাপারে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির জানান, আমি বৃহস্পতিবার রাতে ওই স্থানে পুতুল নাচের নামে নৃত্য হচ্ছিল এমন সংবাদ জানতে পাড়ি। তাৎক্ষণিক কাশিমনগর ফাড়ির ইনচার্জকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেই। পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই আসরটি গুড়িয়ে দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com