মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

এমপি আবু জাহির গোল্ডকাপ ফুটবলের ফাইনালে মৌলভীবাজার

  • আপডেট টাইম শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬
  • ৫৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ পাওয়ার এমপি আবু জাহির গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ১ম সেমিফাইনালে জয়লাভ করেছে মৌলভীবাজার জেলা। গতকাল হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে তারা ২-০ গোলে নরসিংদী জেলাকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
এর আগে খেলোয়াড়দের সাথে পরিচিত হন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ।  অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি, কোষাধ্যক্ষ অ্যাডঃ শাহ ফখরুজ্জামান, সদস্য মহিউদ্দিন চৌধুরী পারভেজ, হুমায়ুন কবির চৌধুরী শাহেদ ও জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি ছালেহ আহমেদ প্রমুখ। খেলা পরিচালনা করেন শহিদুর রহমান লাল, আ. মতিন, রুবেল ও  কাজল মিয়া।
জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে এবং প্রাণ-আরএফএল এর পৃষ্টপোষকতায় টুর্ণামেন্টের ২য় সেমিফাইনালে ২৪ জানুয়ারী মুখোমুখি হবে নারায়ানগঞ্জ জেলা বনাম টাঙ্গাইল জেলা। ২৯ জানুয়ারী ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com