বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

তেঘরিয়ায় কবিরাজির নামে প্রতারণার \ ৩ মহিলা আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামে কবিরাজি চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে আটক ৩ মহিলা কবিরাজকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। আটককৃতরা হল বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামের আলী রহমানের স্ত্রী মিনারা বেগম (৪৫), তার পুত্র শরীফ উদ্দিন (৩০) ও মাদারীপুর জেলার কালশিরি উপজেলার উত্তর রমজানপুর গ্রামের কামাল মিয়ার পুত্র কায়েস (১২)।
পুলিশ সুত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্নস্থানে কবিরাজির নামে প্রতারণা করে আসছে। কৌশলে সহজ সরল লোকদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। গত বুধবার সন্ধ্যায় ওই গ্রামের সাহেব আলী নামের এক প্যারালাইসিস রোগীর কবিরাজি চিকিৎসা করতে গিয়ে তার বাড়িতে প্রবেশ করে তারা এবং ১৩ হাজার টাকা নিয়ে চম্পট দেয়ার চেষ্টা করে। ওই দিন দিবাগত গভীররাতে তাদেরকে আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com