বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সাংবাদিক শ্রীকান্তের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের প্রতিবাদ সভা

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬
  • ৫৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক ও দেশ টিভির জেলা প্রতিনিধি শ্রীকান্ত গোপের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেছে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরউদ্দিন, এসএ টিভির হবিগঞ্জ প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, এশিয়ান টিভির হবিগঞ্জ প্রতিনিধি এস এম সুরুজ আলী প্রমুখ। সভায় সাংবাদিক নেতৃবৃন্দ শ্রীকান্ত গোপের উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে হামলার মূলহোতা আব্দুর রউফসহ জড়িতদের গ্রেফতার এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আগামীকাল শনিবার সংগঠনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সকাল ১১টায় আয়োজিত মানববন্ধনে হবিগঞ্জের সকল সাংবাদিক ও সুশীল সমাজসহ সর্বস্তরের বিবেকবান মানুষকে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com