মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ ফৌজদারী আদালতের শৌচাগার ব্যবহারের অনুপযোগী

  • আপডেট টাইম বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬
  • ৫১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ ফৌজদারী আদালতের একমাত্র শৌচাগারটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পরিস্কার না করার কারণে মলমূত্রগুলো ছড়িয়ে-ছিটিয়ে কোর্টের পরিবেশ নষ্ট করছে। ফলে কোর্টে কর্মরত কর্মচারিরা নাকে রোমাল দিয়ে কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। আদালতের একমাত্র শৌচাগারটি প্রতিদিন হাজার হাজার মানুষ ব্যবহার করছে। কিন্তু নিয়মিত পরিস্কার না করার কারণে অনেকেই যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করছেন। অভিযোগ উঠেছে, ওই শোচাগারটি পরিস্কার করার জন্য সরকারি সুইপার রয়েছে। কিন্তু সে নিয়মিত পরিস্কার করছে না। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, শৌচাগারটির নাজুক অবস্থায় রয়েছে। ময়লা-আবর্জনা উপচে পড়ে দুগর্ন্ধ ছড়াচ্ছে। এ ময়লা থেকে জীবানু ছড়িয়ে বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে। এরপরও মানুষ বাধ্য হয়ে এটি ব্যবহার করছে। ওই শোচাগারের নিকট জেলা প্রশাসনের রেক্ডরোম ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নন জিআর কোর্ট ও আদালত ক্যান্টিন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com