শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

এমপি আবু জাহির গোল্ডকাপ ফুটবল \ হবিগঞ্জকে পরাজিত করে টাঙ্গাইল সেমিফাইনালে

  • আপডেট টাইম বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬
  • ৫৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ পাওয়ার এমপি আবু জাহির গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ৪র্থ খেলায় জয়লাভ করেছে টাঙ্গাইল  জেলা। গতকাল হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে তারা ১-০ গোলে স্বাগতিক হবিগঞ্জ জেলাকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়।
এর আগে খেলোয়াড়দের সাথে পরিচিত হন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি শহিদুর রহমান লাল, সদস্য আবুল কাশেম প্রমুখ।
খেলা পরিচালনা করেন ফেরদৌস আহমেদ, আ. মতিন, লিটন মিয়া ও  কাজল মিয়া। ধারাভাষ্যকার ছিলেন শফিউল আলম শাফি।
জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে এবং প্রাণ-আরএফএল এর পৃষ্টপোষকতায় টুর্ণামেন্টের ১ম সেমিফাইনাল  ২২ জানুয়ারী মুখোমুখি হবে নরসিংদী  জেলা বনাম মৌলভীবাজার জেলা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com