বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ-২ আসনে আওয়ামীলীগ নেতা ফনিক্সের মনোনয়ন প্রত্যাশা

  • আপডেট টাইম রবিবার, ২৫ আগস্ট, ২০১৩
  • ৮৩৬ বা পড়া হয়েছে

বানিয়াচঙ্গ প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ ২ নং উত্তর পশ্চিম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলেনে আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি আমজাদ হোসেইন ফনিক্স বানিয়াচঙ্গ-আজমীরীগঞ্জ উপজেলায় ব্যাপক উন্নয়ন করে দুটি উপজেলাকে আধুনিক উপজেলায় রূপান্তরিত করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছেন।
গতকাল শনিবার বিকালে বানিয়াচঙ্গ ২নং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বানিয়াচঙ্গ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির তুফানীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আমজাদ হোসেন ফনিক্স বলেন, আমার পিতা ছিলেন বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। আমার পিতার সততার ধারাবাহিকতা রক্ষা করে আমি ঢাকায় ব্যবসা করে কষ্টার্জিত অর্থে পারিবারিক চাহিদা পূরণের পর অতিরিক্ত অর্থ এ অঞ্চলের শীতার্থ মানুষের মাঝে প্রতি বছর বিপুল পরিমান শীত বস্ত্র আওয়ামীলীগ দলীয় ব্যানারে বিতরন করি এবং বন্যা কবলিত মানুষের মাঝে চাউল ডালসহ বিভিন্ন শুকনো খাবার কয়েক বছর যাবৎ বিতরণ করে আসছি। তিনি বলেন, বানিয়াচঙ্গ-আজমীরীগঞ্জ এর প্রায় ২ শতাধিক শ্রমিক আমার কারখানায় কর্ম সংস্থানের সুযোগ পেয়েছেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আমজাদ হোসেন ফন্ক্সি বলেন, আমার দলীয় নেতা কর্মীদের সহযোগীতায় জাতির জনক বঙ্গ বন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে দলীয় মনোনয়ন প্রদান করেন তাহলে সকলকে সাথে নিয়ে বানিয়াচঙ্গ-আজমীরীগঞ্জ উপজেলায় ব্যাপক উন্নয়ন করে দুটি উপজেলাকে আধুনিক উপজেলায় রূপান্তরিত করব। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ২নং ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান ধন মিয়া, শরীফ খানী পঞ্চায়েত ব্যক্তিত্ব সুধা বাবু, কামাল মিয়াসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণ্য মান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com