মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে স্কুলছাত্রের প্রাণ কেড়ে নিল বাস

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬
  • ৭৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ ৩য় শ্রেণির স্কুল ছাত্র শায়েল বই খাতা নিয়ে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। কিন্তু তার আর স্কুলে পৌছা হয়নি। উপরন্তু লাশ হয়ে তাকে বাড়ি ফিরতে হয়েছে। একটি ঘাতক বাস তার প্রাণ কেড়ে নিয়েছে। নিহত শায়েল শায়েস্তাগঞ্জের চরনুর আহমদ গ্রামের তাহির মিয়ার ছেলে। সে পূর্ববরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। গতকাল সোমবার সকাল ১০টার দিকে শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কের পূর্ববরচর নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
শায়েলের পরিবার সূত্রে জানা গেছে-বই-খাতা নিয়ে শায়েল সকালে স্কুলে যাচ্ছিল। পূর্ববরচর নামকস্থানে রাস্তা পারাপারের সময় হবিগঞ্জগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com