বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে সোশ্যাল মিডিয়া সংলাপ কাল

  • আপডেট টাইম সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬
  • ৪৯১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ আগামীকাল মঙ্গলবার বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে সোশ্যাল মিডিয়া সংলাপ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংলাপটি সঞ্চালন করবেন। একইভাবে মন্ত্রিপরিষদ বিভাগ, ভূমি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, অর্থ মস্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ও সকল বিভাগীয় কমিশনারের কার্যালয় সংযুক্ত হবেন। উক্ত সংলাপে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), নির্বাচিত সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, নাগরিক (সংশ্লিষ্ট সেবা গ্রহিতা) অংশগ্রহণ করবেন। সংলাপটি বাংলাদেশ টেলিভিশন ও ৭১ টিভিসহ ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়াও পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যঃঃঢ়ং://িি.ি ুড়ঁঃঁনব.পড়স লিংকে সংযুক্ত হওয়া যাবে। হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সফিউল আলম স্বাক্ষরিত সংবাদপত্রে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com