মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জ সড়কে অবাধে চলছে অবৈধ ট্রাক্টর

  • আপডেট টাইম রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬
  • ৬০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দিনে দুপুরে অবৈধভাবে ট্রাক্টর চলাচল করছে। ফলে প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা। আইন শৃংঙ্কলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব সড়কে ট্রাক্টর চলাচল করতে নিষেধাজ্ঞা দেয়া থাকলেও কেহই তা মানছেন না। এ আদেশ অমান্য করে কতিপয় পুলিশকে ম্যানেজ করে এসব ট্রাক্টর চলাচল করছে। গতকাল শনিবার বিকালে ধুলিয়াখাল এলাকায় মালবোঝাই ট্রাক্টরের ধাক্কায় একটি মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গেছে। এতে মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় সুলতান মাহমুদপুর গ্রামের আশ্রব আলীর পুত্র শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র শাওন আহমেদ (১৮) আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শাওন জানায় ট্রাক্টরটি একটি কিশোর চালিয়েছিল। ট্রাক্টরটি জনতা আটক করলেও চালক পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com