মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জের সীমান্তবর্তী শেরপুরে মাছের মেলা আজ শেষ হচ্ছে

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬
  • ৪৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ নবীগঞ্জের সীমান্তবর্তী শেরপুর এলাকায় পৌষ সংক্রান্তি উপলক্ষে ঐতিহ্যবাহী মাছের মেলা শুরু হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) রাত থেকে শুরু হওয়া এ মেলা তিন দিনব্যাপী চল আজ শেষ হবে। এলাকাবাসী জানায়, শেরপুরে কুশিয়ারা নদীর তীরে প্রায় দুইশ’ বছর আগে থেকে এ মেলা হয়ে আসছে। মাছের এ মেলাটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে মাছ ব্যবসায়ীরা এখানে আসেন। মাছ কিনতে আসা হাজারও মানুষের ভিড় হয় এ মেলায়। এখানে শুধু মাছ কিনতে সবাই আসেন না। অনেকে আসেন মাছ দেখতে। স্থানীয় মাছ ব্যবসায়ী আলী হোসেন জানান,  কুশিয়ারা নদী, সুরমা নদী, মনু নদী, হাকালুকি হাওর, টাংগুয়ার হাওর, কাওয়াদিঘি হাওর, হাইল হাওরসহ দেশের বিভিন্ন স্থান থেকে মাছ ব্যবসায়ীরা রুই, কাতলা, বোয়াল, গজার, বাঘআইড় মাছসহ বড় বড় মাছ নিয়ে আসেন এ মেলায়। মাছ ব্যবসায়ী আবুল মিয়া জানান, পশ্চিমে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা, উত্তরে কুশিয়ারা ও সিলেট জেলার বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা মাছ ব্যবসায়ীদের দাবি অনুযায়ী দেশের সবচেয়ে বড় মাছের মেলা এটি। মেলায় মাছ ছাড়াও ফার্নিচার, গৃহস্থলী সামগ্রী, খেলনা সামগ্রী, নানা জাতের দেশীয় খাবারের দোকানসহ গ্রামীণ ঐতিহ্যের দোকানও স্থান পেয়েছে। এছাড়া শিশুসহ সব শ্রেণির মানুষকে মাতিয়ে তোলার জন্য রয়েছে বায়োস্কোপ ও চড়কি খেলা। এবার এ মেলা ইজারা নেওয়া হয়েছে ১৭ লাখ টাকায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com