বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জের ইমরান স্টাডি ব্রাজিল প্রোগ্রামেও প্রথম বাঙালী

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬
  • ৫১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ আবারও আরেকটি আন্তর্জাতিক শিক্ষামূলক প্রোগ্রামে স্থান করে নিয়েছেন ব্রিটিশ বাংলাদেশী তরুণ সমাজ সেবক ও যুবক সংগঠক মোফাজ্জল চৌধুরী ইমরান। ব্রিটেনও ব্রাজিল সরকারের বৃত্তি নিয়ে স্টাডি ব্রাজিল প্রোগ্রাম সম্পন্ন করতে ব্রাজিলের ঐতিহাসিক ও সংস্কৃতির শহর রিও-দি-জেনিরোতে অবস্থিত রিও ফেডারেল ইউনিভার্সিটিতে অধ্যয়ন করবেন ইমরান। এই বছর (২০১৬) এপ্রিল থেকে মে পর্যন্ত একমাসের এই শিক্ষামূলক প্রোগ্রামে মোট ১৫০ জন ব্রিটিশ শিক্ষার্থীদের মধ্যে ইমরান একজন। ২০১৫ সাল থেকে শুরু হওয়া এই শিক্ষামূলক বৃত্তি প্রোগ্রামে ইমরান প্রথম ও একমাত্র কোন বাঙালি হিসেবে জায়গা করে নিয়েছেন।
এর আগে ২০১১ সালে ব্রিটিশ ও চীনা সরকারের বৃত্তি নিয়ে স্টাডি চায়না প্রোগ্রামে ও ২০১২ সালে ব্রিটিশ ও ভারত সরকারের বৃত্তি নিয়ে স্টাডি ইন্ডিয়া প্রোগ্রামেও প্রথম বাংলাদেশী হিসেবে অংশগ্রহন করেন মোফাজ্জল চৌধুরী ইমরান। ইমরান একমাত্র ব্রিটিশ শিক্ষার্থী যিনি স্টাডি চায়না, স্টাডি ইন্ডিয়া ও স্টাডি ব্রাজিল প্রোগ্রামের তিনটাতেই অংশগ্রহন করার সুযোগ করে নিয়েছেন। ইমরান ইংলেন্ড এর ওল্ডহ্যাম শহরে জন্মগ্রহণ করেছিলেন আর এখন সেখানেই বাস করছেন।
ইমরানের বাড়ি নবীগঞ্জ উপজেলার ঘোনাপাড়া গ্রামে। তার বাবা বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী মোহাম্মদ শাহজাহান চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com