মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে ‘একঘরে’ ফতোয়া

  • আপডেট টাইম সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬
  • ৫২২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের ফিরোজ খান ও তার পরিবারকে একঘরে রাখার রায়টি এখনো তুলে নিচ্ছে না সমাজপতিরা। এ নিয়ে গত ৮ জানুয়ারী স্থানীয় ইউনিয়ন অফিসে আবেদন করেছেন ফিরোজ খান। স্বারক নং ২০১৬/১ তাং ০৮/০১/২০১৬। ওই পরিবারকে একঘরে রাখার কারনে তিনি সামাজিক কোন আচার অনুষ্টানে যেতে পারছেন না। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু।
ফিরোজ খান তার আবেদনে বলেন, তার দুই ছেলের মাঝে পাওয়ার ট্রিলার নিয়ে মত বিরোধ চলছিলো। এ নিয়ে গ্রামে কয়েক দফা শালিস বৈঠক অনুষ্টিত হয়। কিন্তু তার পুত্রদ্বয়ের মাঝে সৃষ্ট বিরোধের শান্তিপুর্ণ সমাধান হয়নি। এক পর্যায়ে গ্রামের কিছু স্বার্থান্বেষী লোক তার বড় পুত্র ভিংরাজ খানের পক্ষ নিয়ে তার পরিবারে অশান্তির বীজ রোপন করে। গত  ঈদুল ফিতরের আগের দিন এ বিষয়টি নিয়ে গ্রামে আব্দুল খালেক মছল­ীর সভাপতিত্বে আরো একটি প্রহসন মুলক শালিস বৈঠক আহŸান করলে ফিরোজ খান সেই শালিসে উপস্থিত হননি। ওই শালিসে গ্রামের শামসুল আলম ফুল মিয়ার প্রস্তাব মতে ফিরোজ খানকে একঘরে করে রাখার রায় প্রদান করেন বৈঠকের সভাপতি। ওই শালিস বৈঠকে অন্যান্যদের সাথে আঃ জব্বার ও ছুরত আলী মীর উপস্থিত ছিলেন। এ রায় এখনো বলবৎ রয়েছে বলে জানান ফিরোজ খান। এ ব্যাপারে গ্রাম্য মুরব্বী শামসুল আলম ফুল মিয়া বলেন, তাকে একঘরে করা হয়নি তবে ফিরোজ খানের সাথে গ্রামের কেউ যেন সম্পর্ক না রাখেন ওই শালিসে সে অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com