মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার \ অপহরণকারী গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬
  • ৭৩০ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ মাধবপুরের অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। অপহরণের ৬দিন পর গতকাল শনিবার ভোররাতে ভোলা জেলার লালমোহন উপজেলার হরিগঞ্জ এলাকা থেকে ছাত্রীকে উদ্ধার এবং সেই সাথে অপহরণকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপহরণকারী হচ্ছে-ভোলা জেলার লালমোহন উপজেলার হরিগঞ্জ গ্রামের তোফায়েল হোসেনের ছেলে কবির হোসেন (২৫)। অপহৃত কলেজ ছাত্রী হচ্ছে-বাঘাসুরা গ্রামের রাজা মিয়ার মেয়ে সৈয়দ সঈদউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ১ম বর্ষের ছাত্রী মনছুরা (১৭)। পুলিশ ও অপহৃতার পারিবারিক সূত্রে জানা যায়-৩ জানুয়ারী সকাল সাড়ে ৮টার দিকে মনছুরা কলেজে যাওয়ার উদ্দেশে বাড়ী থেকে বের হয়। সকাল প্রায় ৯টার দিকে কলেজ গেইট থেকে একই গ্রামের মনু মিয়ার ছেলে শাহজাহানের সহযোগিতায় কবির হোসেন ও তার বন্ধুরা অন্ত্রের মুখে মনছুরাকে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে মনছুরার পিতা বাদী হয়ে মাধবপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com