মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

পালিয়ে যাওয়ার ২৪ ঘন্টার মধ্যে স্কুল ছাত্রী উদ্ধার এক যুবক আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬
  • ৫৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহর থেকে পালিয়ে যাওয়া স্কুল ছাত্রী দিনা (১৪) কে সিলেটের কোম্পানীগঞ্জ থেকে উদ্ধার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। এ সময় প্রেমিক আব্দুল করিম (২০) কে আটক করা হয়। সে হবিগঞ্জ শহরের কামারপট্টি এলাকার মকসুদ আলীর পুত্র। গতকাল বুধবার ভোররাতে হবিগঞ্জ সদর থানার এসআই ওমর ফারুক মন্ডল ও পার্থ সারথির নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার লাকুখাল গ্রাম থেকে দুজনকে আটক করে। গতকালই ডাক্তারী পরীক্ষা শেষে উভয়কেই আদালতে প্রেরণ করা হলে আদালত দিনার জবানবন্দী গ্রহণ করে তার মায়ের জিম্মায় ছেড়ে দেয়া হয়। এবং আটক করিমকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।
উলে­খ্য স¤প্রতি করিমের সাথে রাজনগর এলাকার আবু তাহের চৌধুরীর কন্যা হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী দিনার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তারা পালিয়ে যায়। এ ব্যাপারে দিনার পিতা বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় অপহরণের মামলা দায়ের করলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য করিমের দুই বন্ধু মানিক ও জাকিরকে আটক করে। তাদের দেয়া তথ্যানুযায়ি গতকাল ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে এসআই ওমর ফারুক মন্ডল জানান, বিষয়টি প্রেম সংক্রান্ত হলেও মেয়ের পিতার অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com