মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ঐক্যবদ্ধভাবে খালেদা জিয়া ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়ন করুন-এনামুল হক সেলিম

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬
  • ৭২৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ সদ্য কারামুক্ত হবিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম বলেছেন, অপেক্ষা করুণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত সকল কর্মসূচি ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করুন। দেখবেন সেই দিন বেশি দূরে নয়, যে দিন বর্তমান সরকারকে এদেশের জনগণ ক্ষমতার মসনদ থেকে সরে যেতে বাধ্য করবে। সেলিম বলেন, দেশের মানুষ ধানের শীষকে ভালবাসে, খালেদা জিয়াকে ভালবাসে। কারণ তারা জানেন, যখনই বিএনপি ক্ষমতায় যায় তখন দেশের উন্নয়ন হয়, সাধারণ মানুষ নিরাপদ থাকে।
গতকাল সন্ধ্যায় বানিয়াচং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ কারামুক্ত এনামুল হক সেলিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন।
শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও বানিয়াচং উপজেলা বিএনপির সহ-সভাপতি মুজিবুল হোসেন মারুফ, জেলা বিনেপি সদস্য ও উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মহিবুর রহমান বাবলু, জেলা বিএনপি সদস্য ও সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া, জেলা বিএনপির সদস্য প্রভাষক এনামুল হক চৌধুরী, বানিয়াচং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মখলিছুর রহমান আবু, সৌদি আবর পশ্চিম অঞ্চল বিএনপি আহŸায়ক কমিটির অন্যতম সদস্য এস এম হাফিজুর রহমান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com