নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামে বাউল গানের নামে চলছে জমজমাট জুয়ার আসর। গত ২দিন ধরে রাত ১০ টার পর থেকেই জুয়ার আসর বসিয়ে লাখ লাখ টাকা কামাই করছে একটি প্রভাবশালী চক্র। এলাকার কিছু বিপথগামী যুবকের মাধ্যমে জুয়ার আসর বসানো হচ্ছে। এলাকার উঠতি বয়সের যুবকরা জুয়া খেলার প্রতি আকৃষ্ট হচ্ছে। এতে করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। এভাবে বিভিন্ন অনুষ্ঠানের নামে জুয়া খেলা চলতে দেয়া হলে যুবসমাজ বিপথগামী হবে বলে সচেতন মহল মন্তব্য করছেন। এ ব্যাপারে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবী জানাচ্ছেন এলাকাবাসী।