বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মহিলা মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান

  • আপডেট টাইম বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬
  • ৫৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ মাধবপুরে মর্জিনা আক্তার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। পরে ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। সে উপজেলা সদরের পশ্চিম মাধবপুর গ্রামের সেলিম মিয়ার স্ত্রী। গতকাল মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-সহকারি পরিচালক শাহ আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে মর্জিনার বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিছ ইয়াব ট্যাবলেট উদ্ধার করা হয়। দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেনের আদালতে হাজির করা হলে আদালত তাকে উলে­খিত দণ্ডাদেশ প্রদান করেন। গতকালই মর্জিনাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com