বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জে আরটিভি’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৩
  • ৫৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কেক কাটা, র‌্যালী ও আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জের আরটিভি’র নবম বর্ষে পদার্পণ ও ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আরটিভি’র জেলা প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, এয়ার লিংক কেবল টিভির চেয়ারম্যান আহমেদ কবির আজাদ।  হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হালীমের পরিচালনায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রুহুল হাসান শরীফ, সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে শোয়েব চৌধুরী, এডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামিম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট ফাতেমা ইয়াসমিন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন দিগন্ত টিভি ও নয়া দিগন্ত’র প্রতিনিধি এডভোকেট এম এ মজিদ। সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শহরে এক বণার্ঢ্য র‌্যালী বের হয়।  সভায় প্রধান অতিথি বলেন, গ্যাস, বিদ্যুত, শ্রমিকের সহজলভ্যতাসহ বিভিন্ন সুযোগ সুবিধার কারনে হবিগঞ্জের মাধবপুর ও শেরপুর এলাকা অর্থনৈতিক জোন পরিগনিত হচ্ছে। তিনি সাংবাদিকদের জেলা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com