মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুর পৌরসভা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান হাবিবুর রহমান মানিকের

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬
  • ৭১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ মাধবপুর পৌরসভা নির্বাচনে বিএনপি’র পরাজিত মেয়র প্রার্থী হাবিবুর রহমান মানিক নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেছেন। গতকাল রবিবার তিনি হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি বলেন, ১, ৬ ও ৭ নং ভোট কেন্দ্রে পোলিং অফিসারের কাছে আলাদা ব্যালট বাক্স ছিল এবং এর ভিতরে ব্যালট পেপারও ছিল, যার ভিডিও ফুটেজ তার কাছে রয়েছে এবং ভাল অবস্থানে থাকা ৩, ৭, ৮ ও ৯ নং ভোট কেন্দ্রে প্রিজাইটিং অফিসারগণ আর্থিক সুবিধা গ্রহণপূর্বক ভোট কাস্টিং ধীর গতিতে করেছেন। ৭নং ভোট কেন্দ্রে কোন সিরিয়াল না থাকার পরে নির্ধারিত সময়ের পর ৪.৩০ মিনিট পর্যন্ত আওয়ামীলীগ প্রার্থীর ভাইসহ অনেকে এসে প্রিজাইটিং অফিসারগণকে বাধ্য করে ভোট দিয়েছে। ৭, ৩, ৫ ও ৬নং ভোট কেন্দ্রে আমিসহ আমার পোলিং এজেন্টগণকে বের করে দেওয়া হয়। ৭নং ভোট কেন্দ্রে পরবর্তীতে বিজিবির সহায়তায় ৭নং ভোট কেন্দ্রে প্রবেশ করি, ততক্ষণে ভোট গণনা শেষ হয়ে যায়। নির্বাচনের ভোট গণনার আগেই আমার এজেন্টদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়, তাছাড়া কিছু কিছু জায়গায় নিজেরাই স্বাক্ষর দিয়ে দেয় এবং বের করে দিয়ে পকেটে থাকা নৌকা মার্কা সীল মারা ব্যালট পরিবর্তন করা হয়। যা মুড়ি বইয়ের সাথে মিলালে বেরিয়ে আসবে। ভোট গণনার সময় কোন সাংবাদিককে কন্ট্রোল রুমে প্রবেশ করতে দেওয়া হয়নি। ৭নং ভোট কেন্দ্রে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এর নেতৃত্বে একদল সন্ত্রাসী ৯নং ওয়ার্ডেও যুগ্ম সম্পাদক তাজু মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী এবং ৫, ৬নং ভোট কেন্দ্রে টিটু ও পংকজের  নেতৃত্বে একদল সন্ত্রাসী ৬নং ভোট কেন্দ্রে শ্রীদাম দাস এর নেতৃত্বে একদল সন্ত্রাসী ভোট কেন্দ্রের ভিতরে এবং বাইরে ভোটারগণকে নৌকায় ভোট দিতে জোরপূর্বক বাধ্য করে। এবং আমার লোকজনকে হুমকি ধামকি দিয়ে বের করে দেয়। এরপরও ধানের শীষে বিপুল ভোটে এগিয়ে থাকায় তারা কারচুপি ও ভোট ডাকাতির আশ্রয় নেয়। বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্রে প্রথমে ধানের শীষ এগিয়ে থাকলেও পরবর্তীতে পরিকল্পিতভাবে বিভিন্ন  ভোট কেন্দ্রের হিসাব নিকাশ করে তা পরিবর্তন করে নৌকার ভোট বাড়িয়ে দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণা দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com