বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারকে ভূমি মন্ত্রণালয়ে হবিগঞ্জের নয়া জেলা প্রশাসক জয়নাল আবেদীন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৩
  • ৫৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব জয়নাল আবেদীনকে হবিগঞ্জের নয়া জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আর হবিগঞ্জের সফল জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারকে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব এর দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে হবিগঞ্জে প্রেরিত এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সূত্র মতে, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোঃ তানভীর এর মনোনয়নপত্রে সমর্থক ও প্রস্তাবক এবং মোট ভোটারের ১% ভোটারের স্বাক্ষর সঠিক নয় বলে অভিযোগ করা হয়। এ অভিযোগের প্রেক্ষিতে তদন্তক্রমে এর সত্যতা না পাননি জেলা প্রশাসক ও জেলা রিটার্ণিং অফিসার মনীন্দ্র কিশোর মজুমদার। ফলে সৈয়দ মোঃ তানভীরের প্রার্থীতা বৈধ ঘোষণা করেন জেলা রিটার্ণিং অফিসার। সূত্র জানায়, এ কারনেই হবিগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারকে বদলী করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com