বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৩
  • ৫৭৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মর্মান্কি সড়ক দুর্ঘটনায় খাদিজা বেগম (১১) নামে শিশু নিহত হয়েছে। এসময় শিশুটির পিতা, বোন ও রিক্সাচালক আহত হয়েছে। নিহত খাদিজা আউশকান্দি ইউনিয়নের পিটুয়া সদরাবাদ গ্রামের গ্রামের গোলাম মর্তুজার কন্যা। গতকাল বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার মজলিশপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আউশকান্দি ইউনিয়নের পিটুয়া সদরাবাদ গ্রামের গোলাম মর্তুজা তার দু’মেয়ে খাদিজা বেগম (১১) ও ফাতেমা বেগম (৮) কে নিয়ে রিক্সাযোগে শেরপুর যাচ্ছিলেন। এ সময় সিলেটগামী বেপরোয়া গতিতে আসা একটি তেলের লরি নং ( সিলেট-ঢ-৪১-০০২৭) রিক্সার পিছন দিকে ধাক্কা দিলে রিক্সাটি ধুুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই খাদিজা নিহত হয়। এ সময় নিহতের পিতা গোলাম মর্তুজা (৫৫), ছোট বোন ফাতেমা (৮) ও রিক্সা চালক তয়ফুল উল্লা (৪৫) আহত হয়। স্থানীয় জনতা চালকসহ লরি গাড়ীটি আটক করে শেরপুর হাইওয়ে পুলিশে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার এবং গাড়ীসহ ঘাতক চালককে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com