মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬
  • ৫৮৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে হবিগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের ৬৮ তম প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ মুকিদুল ইসলাম মুকিতের নেতৃত্বে ছাত্রলীগের নেতৃবৃন্দ ও কর্মীদের নিয়ে গতকাল দুপুর ১২টায় স্থানীয় শিরিষ তলা থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে শেষ হয়। র‌্যালি শেষে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্টার কেক কাটা হয়। কেক কাটা অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ লাখাই থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান শামীম, জেলা স্বেচ্ছাসেবলীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পদাক মোতাচ্ছিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এডঃ সুলতান মাহমুদ, সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল।  এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কায়েস চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিবুর রহমান মাহি প্রমুখ। এতে ছাত্রলীগের জেলা, কলেজ, পৌরসহ সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com