শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

দৈনিক সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিকের বোনের ইন্তেকাল সাংবাদিক নেতৃবৃন্দের শোক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬
  • ৫১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক  বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের বড় বোন ও ঢাকাস্থ বানিয়াচং সমিতির সাবেক সভাপতি প্রয়াত শাহ ফয়েজুর রহমানের স্ত্রী এবং ডাক্তার শাহ হাবিবুর রহমান টিপুর মাতা রাবেয়া রহমান আর নেই। তিনি গত রবিবার দিবাগত ভোররাত ৫ টা ১০ মিনিটে ঢাকাস্থ দি ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না……রাজিউন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি ২ পুত্র ডাক্তার শাহ হাবিবুর রহমান টিপু ও ইঞ্জিনিয়ার হামিদুর রহমান নিপু এবং শাম্মী আক্তার নামে ১ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগাহী রেখে গেছেন। গতকাল সোমবার বাদ আছর মরহুমার গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার শতমুখায় জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের বড় বোন রাবেয়া রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে হবিগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি মোঃ আমির হোসেন, শামীম আহছান, মোঃ ফজলুর রহমান ও হারুনুর রশীদ চৌধুরী, সহ সভাপতি আব্দুল বারী লস্কর, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, বর্তমান সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, দৈনিক সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক রসেল চৌধুরী, সাংবাদিক খন্দকর নাসির উদ্দিন, আবু ছালেহ নুরুজ্জামান চৌধুরী শওকত, শরীফ চৌধুরী, শ্রীকান্ত গোপ প্রমুখ। নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com