মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জাতীয় সাংস্কৃতিক উৎসবে ঢাকায় দর্শকদের মাতালেন হবিগঞ্জের লোক সংগীত শিল্পীরা

  • আপডেট টাইম সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬
  • ৫৬৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় সাংস্কৃতিক উৎসবে হবিগঞ্জের লোক সংগীত ও নৃত্য পরিবেশন করে দর্শকশ্রোতাদের মুগ্ধ করেছে হবিগঞ্জের শিল্পীবৃন্দ। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে ঢাকার নন্দন মঞ্চে উৎসবের ২য় দিন শনিবার সন্ধ্যায় হবিগঞ্জের শিল্পীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। ২ ঘন্টার এ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শকশ্রোতা উপস্থিত ছিলেন। দেশের ৬৪ টি জেলা পৃথক পৃথকভাবে ১৮ দিনব্যাপী এ উৎসবে অংশগ্রহণ করছে। ২য় দিনে হবিগঞ্জের ৬২ সদস্যের সাংস্কৃতিক শিল্পীবৃন্দের এক দল অংশগ্রহণ করে। বিশিষ্ট সংগীত শিল্পী সিদ্ধার্থ বিশ্বাসের পরিচালনায় একটি বড় দল, স্বরোজ কান্তি দাশের পরিচালনায় একটি ছোট দল এবং আবু মোতালেব খানের পরিচলনায় একটি জারীগানের দল ছাড়াও গৌতম দাশ সুমনের পরিচালনায় ছোট দলের নৃত্য ও প্রবীর শীলের পরিচালনায় বড় দলের নৃত্য পরিবেশিত হয়। হবিগঞ্জের মরমী সাধক শেখ ভানু শাহ রচিত ‘নিশীতে যাইও ফুল বনে’ গানটি গেয়ে কণ্ঠশিল্পী সিদ্ধার্থ বিশ্বাস দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ান। কণ্ঠ শিল্পী তিলোত্তমা পালের কণ্ঠে পরিবেশিত হয় রাধারমনের গান। অনুষ্ঠানে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাস গুপ্ত, সহযোগিতায় ছিলেন আবুল ফজল। যন্ত্রে সহযোগিতা করেন শ্রীবাস আচার্য্য, সুবীর রায়, বিলাল আহমেদ ও টেনু মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com