বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাঙ্গলের বিজয়ের মাধ্যমে পল্লীবন্ধ এরশাদকে মুক্ত করতে চাই-আতিক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৩
  • ৬৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি ও হবিগঞ্জ সদর-লাখাই আসনে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক  আওয়ামীলীগ ১০টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলেছিল, ঘরে ঘরে চাকুরী দেওয়ার কথা বলেছিল। কিন্তু তারা কিছু করেনি। পল্লীবন্ধু এরশাদ আওয়ামীলীগের সকল অনিয়মের প্রতিবাদ করায় তাকে ষড়যন্ত্র করে আটক রাখা হয়েছে। আমরা লাঙ্গলের বিজয়ের মাধ্যমে পল্লীবন্ধু এরশাদকে মুক্ত করতে চাই। তিনি বলেন,  এরশাদকে যে ভালবাসে লাঙ্গলে সেই ভোট দিবেন। কারন লাঙ্গল  এরশাদের। আর কারও নয়। গতকাল বুধবার বিকেলে সদর উপজেলা পইল নতুন বাজারে জাতীয় পার্টি আয়োজিত পথ সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাপা নেতা নুর আলী সভাপতিত্বে এবং পইল ইউনিয়ন জাপার সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামালের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন সদর উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী মেম্বার, সৈয়দ আখলাক উদ্দিন মুনসুর, সদর উপজেলা যুবসংহতির যুগ্ম আহবায়ক মুখলিছ মিয়া, ফকির বছির আহমেদ, ছায়েব আলী, ইউনিয়ন যুবসংহতির সভাপতি জিল্লুর রহমান, জামাল মিয়া, ফকির হুমায়ুন কবির, এম আবুল খায়ের প্রমুখ। সভায় বক্তারা বলেন, বিগত আমাদের ভোট নিয়ে অনেকই লাখ প্রতি থেকে সম্পত্তির পাহাড় ঘরে তুলেছেন। তাদের প্রতিহত করতে দলমতের উর্দ্ধে উঠে জাপা নেতা আতিকুর রহমান আতিককে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে সকলের প্রতি আহবান।  এছাড়াও বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com