মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বিহঙ্গ সংগীত নিকেতন প্রশিক্ষণ কেন্দ্রের আত্মপ্রকাশ

  • আপডেট টাইম রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬
  • ৪৭৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ “সাংস্কৃতি হউক সুন্দর মনের উজ্জল প্রদীপ শিখা” এই শ্লোগান হৃদয়ে ধারণ করে আত্মপ্রকাশ করল বিহঙ্গ সংগীত নিকেতন প্রশিক্ষণ কেন্দ্র। গত ১লা জানুয়ারী শুক্রবার সকাল ১১টায় সারদা ভবনে অবস্থিত বিহঙ্গ সংগীত নিকেতন এর শুভ উদ্বোধন করেন স্বামী শিবাত্মান্দজী মহরাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন মঠ ও মট হবিগঞ্জ। আরো ছিলেন স্বামী বৃপারূপানন্দজী মহারাজসহ অনেকেই।
সন্ধ্যা ৭টায় শুরু হয় রামকৃষ্ণ মিশন প্রাঙ্গনে বিহঙ্গের প্রাক্তন প্রশিক্ষনার্থীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান। শুরুতেই মাতৃ সংগীতে নৃত্যের সংমিশ্রনের অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন গৌতম আচার্য্য ও সুজন দাস।
সংগীত পরিবশেন করেন, পার্থ প্রীতম ধার, অনামিকা দেব পুজা, শ্রাবণী মোদক, অনিন্দিতা গোপ অচি, শুভ্রা সরকার জ্যোতি, বিশ্বজিত দেব, বিজন আচার্য্য, ওয়াদুদুর রহমান রাহুল, আকরাম আলী, কাজল গোপ, মান্না, অসীম, রকিব, সাজন, মুন্না।
উক্ত প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি চলছে। আগমাী ১০ জানুয়ারী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com