বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার-মাহবুব আলী এমপি

  • আপডেট টাইম শনিবার, ২ জানুয়ারী, ২০১৬
  • ৪৭৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি \ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী বলেছেন-বর্তমান শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। সরকার শিক্ষা বিস্তার ও মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। বছরের শুরুতেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে। তিনি শুক্রবার সকালে মাধবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বই উৎসবের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলাউদ্দিন আল রনি’র সভাপতিত্বে বই উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সহকারী কমিশনার ভূমি রফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মমতা কর্মকার, থানার অফিসার ইনচার্জ মোল­া মুনির হোসেন, আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সুকোমল রায়, সহকারী শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, মাজহারুল হুদা, মোঃ জিল­ুর রহমান, কাউন্সিলর আব্দুল হাকিম, প্রবীন শিক্ষক প্রমোদ রঞ্জন মালাকার, প্রধান শিক্ষক উম্মে কুলসুম বিথী প্রমূখ। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com