মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ফান্দ্রাইলে জার্মান প্রবাসীর বাড়িতে হামলা ও ভাংচুর

  • আপডেট টাইম বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫
  • ৬৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামে জার্মান প্রবাসীর বাড়িতে হামলা ও ভাংচুর হয়েছে। এ ব্যাপারে শফিকুর রহমান বাদী হয়ে ৩জনের নাম উলে­খ করে থানায় মামলা দায়ের করেছেন। আসামীরা হলেন-একই গ্রামের নজরুল ইসলাম মুন্সি, তার দুই ছেলে মহিবুর ইসলাম ও বদরুল ইসলাম। মামলার অভিযোগে জানা যায়, মামলার বাদী শফিকুর রহমান স্বপরিবারে জার্মান অবস্থান করেন। মাঝে মধ্যে তারা বাড়িতে আসেন। একজন মাওলানা তাদের বাড়িঘর দেখাশুনা করে থাকেন। উলে­খিত আসামীরা শফিকুর রহমানের ক্ষতি সাধন করার জন্য দীর্ঘ দিন ধরে ষড়যন্ত্র চালিয়ে আসছিল। গত ২২ ডিসেম্বর উলে­খিত আসামীরা শফিকুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে বাউন্ডারি ভাঙ্গতে শুরু করে। খবর পেয়ে শফিকুর রহমান বাড়িতে গিয়ে বাধা দিলে আসামীরা তার উপর চড়াও হয়। এ সময় তারা শফিকুর রহমানের কাছ থেকে নগদ টাকা গলার চেইন ছিনিয়ে নিয়ে যায়। তার আর্তচিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে রক্ষা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com