বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে দুর্ঘটনা দেখতে গিয়ে লাশ হল শিশু মিছবা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫
  • ৬৪৬ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে \ মিছবা বেগম (৮)। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দেখতে গিয়েছিল সে। কিন্তু শেষ পর্যন্ত তার আর দেখা হলনা। নিজেই একটি প্রাইভেট কারের চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে। হতভাগ্য মিছবা বেগম নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রামের দিনমজুর আব্দুর রাজ্জাকের শিশু কন্যা। স্থানীয়রা জানান, গতকাল সোমবার দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দেওপাড়া বাজার নামকস্থানে একটি সিএনজি (হবিগঞ্জ-থ-১১-০৩২২) দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে সহপাঠিদের সাথে রওয়ানা দেয় মিছবা। কিন্তু ঘটনাস্থলে যাওয়ার সাথে সাথেই ঢাকাগামী অজ্ঞাত একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় মিছবা। ঘাতক কারটিকে আটক করতে পারেনি পুলিশ কিংবা জনতা। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com