বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

যুক্তরাজ্য মুক্তিযোদ্ধা সংসদ এর বিজয় দিবস পালন

  • আপডেট টাইম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩
  • ৬৪৮ বা পড়া হয়েছে

অলিউর রহমান অলি, লন্ডন থেকে ॥ মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে এলাচনা সভা অনুষ্টিত হয়। যুক্তরাজ্য মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি আবুল কাসেম খান এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের উপদেষ্টা ববি হাজ্জাজ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যে কনজারভেটিভ দলের এম পি প্রার্থী মিনা রহমান, লন্ডন টাওয়ার হ্যমলেট্স এর কাউন্সিলর 000000 copyগোলাম রব্বানী, যুক্তরাজ্য জাতীয় পার্টির সভাপতি মজিবুর রহমান মজিব, যুক্তরাজ্য জাতীয় পার্টির উপদেষ্টা সামসুল ইসলাম সেলিম। বক্তব্য রাখেন যুক্তরাজ্য হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি এম এ আজিজ, যুক্তরাজ্য মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার এম এ রহমান, এম এ হালিম, আখলাকুর রহমান, এম এ রব, গোলাম হায়দার রাসেল প্রমুখ। এতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা ও সাংস্কৃতিক সংগঠক অলিউর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জহিরুল হক শাকিল। সার্বিক অনুষ্টান পরিচালনা সাবেক ছাত্রনেতা গয়েছুর রহমান। যুক্তরাজ্য হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি এম এ আজিজ তার বক্তব্যে 21মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানী ও উপসর্বাধিনায়ক জেনারেল এম এ রব এর জন্ম ও মৃত্যুর তারিখ রাষ্ট্রীয় ভাবে পালন এবং সিলেটে ওসমানীর ও হবিগঞ্জে রব এর স্মৃতি স্তম্ভ নির্মাণের জোরদাবী জানান। সাথে শেরপুর ও তেলিয়াপাড়াকে স্মরনীয় করে রাখার উদ্যোগ নেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com