স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজান নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে তিনি নির্বাচিত হলে হবিগঞ্জ পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তরসহ ২৭টি প্রতিশ্র“তি বাস্তবায়নের অঙ্গীকার করেন। শুক্রবার বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।
মিজানুর রহমানের উলেখযোগ্য অঙ্গিকারগুলো হচ্ছে- মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত পৌরসভা গড়ে তোলা, ভূমিদস্যু ও দখলবাজদের হাত থেকে নাগরিকদের রক্ষা করা, বিনোদনের জন্য পার্ক স্থাপন, হবিগঞ্জ শহরকে সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশে রূপান্তর, খেলাধুলার জন্য পরিকল্পনা প্রণয়ন ও ব্যবস্থা গ্রহণ, সা¤প্রদায়িক স¤প্রীতি বজায় রাখা, পৌর এলাকার জলাবদ্ধতা দূরীকরণের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর গ্রহণে অবৈধ দখলদারদের নিকট থেকে ড্রেন সমূহ উদ্ধার, বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামোগত উন্নয়ন, পয়ঃনিস্কাশন ব্যবস্থার উন্নয়ন, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলা, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও দারিদ্রদের বৃত্তি ও উপকরণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বখাটেদের উৎপাত বন্ধ করে ইভটিজিং মুক্ত পৌরসভা গড়ে তোলা, পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলা, পৌর এলাকায় উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা ও বিশেষজ্ঞ মতামত যাচাই বাছাইক্রমে হবিগঞ্জ পৌর এলাকায় সর্বোচ্চ ৯ তলা বিশিষ্ট বিল্ডিং নির্মাণের অনুমোদন দেয়া ও হবিগঞ্জ পৌরসভার তত্ত¡াবধানে একটি মান সম্পন্ন কিন্ডার গার্টেন, একটি মান সম্পন্ন উচ্চ বিদ্যালয় ও একটি মান সম্পন্ন কলেজ প্রতিষ্ঠা করা।
এ সময় সংবাদকর্মীদের প্রশ্নের উত্তরে তিনি বলেন- আওয়ামীলীগের বিদ্রোহী নয়, জনগণের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন।
তিনি আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রে কারচুপির পরিকল্পনার অভিযোগ আনেন।