বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে খুনের মামলার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫

  • আপডেট টাইম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩
  • ৫৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে খুনের মামলার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় মকছু মিয়া (৩৫), আঃ শহীদ মিয়া (৬০), শামীম মিয়া (৪০), শাহনু খা মিয়া (৩০), রাজু খা (৩৫), শিবলু মিয়া (১৯) ও রুহেল মিয়া (২২), আতার উল্লা (২৫), নুরুন নাহার (৫০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সোহেল মিয়া (২২), রাকিবল মিয়া (২০) সহ অন্যান্যদেরকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, সম্প্রতি ওই গ্রামের মাসুক মিয়া নামে এক ব্যক্তি খুন হয়। এব্যাপারে তার ছোট ভাই মস্কু মিয়া বাদি হয়ে মামলা দায়ের করলে আসামীরা জামিনে মুক্তি পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠে। এরই ধারাবাহিকতায় গতকাল হাকু মিয়া, আইয়ুব আলী, আহাদ মিয়াসহ একদল লোক মস্কু মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এতে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে উল্লেখিত লোকজন আহত হয়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com