মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মেয়র প্রার্থী জিকে গউছের সমর্থনে স্ত্রী-সন্তানের গণসংযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫
  • ৬২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আলহাজ্ব জি কে গউছের সমর্থনে উমেদনগর এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন জি কে গউছের স্ত্রী আলহাজ্ব ফারহানা হ্যাপী গউছ ও ছেলে মঞ্জুরুল কিবরিয়া প্রীতম। এছাড়াও দিনভর তারা পৌর শহরের সর্বত্র চষে বেড়াচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে।
জি কে গউছের স্ত্রী হেপি ও প্রীতম জেলা ও পৌর মহিলা দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের জড়িয়ে ধরে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। অপরদিকে, ছেলে প্রীতম ছাত্রদল ও যুবদল কর্মীসহ দলীয় লোকজন নিয়ে গণসংযোগ করছেন। স্ত্রী ও ছেলের মুখে ভোটারদের উদ্দেশ্যে সবচেয়ে বেশি বলা বাক্যটি হচ্ছে- “আপনাদের একটি ভোট কারাবন্ধি জি কে গউছকে মুক্ত করতে পারে। তিনি কারাগারমুক্ত হলে আমরা আপনাদের কাছে আজীবন ঋণী হয়ে থাকবো।” জি কে গউছ আবারও নির্বাচিত হলে পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা। গতকাল বৃহস্পতিবার দিনভর উমেদনগর এলাকায় প্রিতম ও তার মা গণসংযোগ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com