মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫
  • ৬০০ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নোয়াপাড়া সাহেব বাড়ী গেইটের কাছে সোমবার দুপুরে অটো-রিক্সা (সিএনজি) ও দ্রুতগামী বাসের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ২জন নিহত ও সিএনজির ২জন আহত হয়েছে। এসময় বিক্ষুদ্ধ জনতা প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে উপজেলা সদর থেকে শাহজীবাজার গামী একটি সিএনজি (নং হবিগঞ্জ চ-১১-৫০৬২) উলে­খিত স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী শ্যামলী পরিবহনে একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৩৮৮৫) চাপা দিলে সিএনজিটি ধুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি আরোহী পূর্ব ইটাখোলা গ্রামের মৃত আলতাব উদ্দিনের ছেলে মোঃ ইব্রাহিম (৬০) মারা যায়। মুমূর্ষ অবস্থায় সিএনজি চালক মাধবপুর পৌরসভার পূর্ব গ্রামের তারা মিয়ার ছেলে আহম্মদ আলী (৩৫) কে ব্রাহ্মনবাড়ীয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়। আহত নিহারসহ ২ জনকে মাধবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com