মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

পুলিশ-ডাকাত বন্দুক যুদ্ধ আরো ৪ ডাকাত আটক

  • আপডেট টাইম রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫
  • ৫৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল বাইপাসে পুলিশের সাথে ডাকাতদের বন্দুকযুদ্ধের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আরো ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে-সদর উপজেলার মজলিশপুর গ্রামের এরশাদ আলীল পুত্র সোহেল মিয়া (৩৫) ও তার ভাই তাইদুল ইসলাম (৩০), পাঁচপাড়িয়া গ্রামের আব্দুর রউফের পুত্র শিবলু মিয়া (২৫), ও চাঁদপুর জেলার ধনপতি গ্রামের আব্দুল লতিফের পুত্র বশির পালোয়ান (৩০)। এ নিয়ে পুলিশের সাথে বন্দুকযুদ্ধের ঘটনায় ৯জনকে আটক করা হল।
শুক্রবার গভীর রাত থেকে শনিবার বিকাল পর্যন্ত সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিন ও ডিবির এসআই সুদ্বিপ রায়ের নেতৃত্বে পুলিশ ধুলিয়াখাল, শ্রীমঙ্গল ও মৌলভীবাজারসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
উলে­খ্য, গত বৃহস্পতিবার রাত ১০টায় ওই সড়কের মামদপুর নামকস্থানে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে ডাকাতদের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ অবস্থায় ৫ ডাকাতকে আটক করা হয়। এব্যাপারে এসআই সুদিপ রায় বাদি হয়ে ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেন। এরপর থেকেই ডাকাতদের ধরতে পুলিশ সাড়াশি অভিযান চালায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com