মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে মেয়র প্রার্থীরা জনতার মুখোমুখি

  • আপডেট টাইম রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫
  • ৫৭৯ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি \ আসন্ন শায়েস্তাগঞ্জ পৌরসভা নিবার্চনে মেয়রপ্রার্থীরা মুখোমুখি হয়েছেন জনতার। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে রেল পার্কিং মাঠে ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সুজনের জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন অনুষ্ঠানটির উপস্থাপনা করেন।
মেয়র প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি মনোনিত মেয়র প্রার্থী ফরিদ আহমদে অলি, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ ছালেক মিয়া, ন্যাশনাল পিপলস পার্টির খালেদা বেগম, স্বতন্ত্র মেয়র প্রার্থী আলহাজ্ব আবদুল মজিদ, রকিব আহমেদ ও জালাল উদ্দিন রুমী। অপর মেয়র প্রার্থী আতাউর রহমান মাসুক উপস্থিত হননি। প্রত্যেক মেয়রপ্রার্থীকে ৫ মিনিট করে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হয়। পরে উপস্থিত ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং হাতে হাত ধরে শপথ বাক্য পাঠ করেন প্রার্থীরা। এসময় উপস্থিত ছিলেন সুজন জেলা কমিটির সদস্য এডভোকেট মুরলি দাস, আজমিরীগঞ্জ সুজনের সভাপতি সাইদুল আলম চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com