বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হাসপাতালে নাম পরিচয় বিহীন কোন লোকের চিকিৎসা হয় না

  • আপডেট টাইম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩
  • ৫২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নাম পরিচয় বিহীন কোন লোকের চিকিৎসা হয় না-সংক্রান্ত সংবাদ প্রকাশ হলেও হাসপাতাল কর্তৃপক্ষের টনক নড়েনি। উপরন্ত গত ৪ দিন ধরে নাম পরিচয়বিহীন ওই মহিলার কোন চিকিৎসা হয়নি। মহিলা ওয়ার্ডের টয়লেটের সামনে ফোরে শুয়ে মৃত্যুর প্রহর গুনছে ওই মহিলা। সঠিক সময়ে পর্যাপ্ত চিকিৎসা ও সেবা না পাওয়ায় তার শরীরের বিভিন্ন অংশে পচঁন ধরেছে। পচাঁ দুগন্ধ ছড়িয়ে হাসপাতালের পরিবেশ দূষিত করে তুলছে।
গত ২১ ডিসেম্বর শায়েস্তাগঞ্জ দাউদনগর রেল গেইটে অসচেতন অবস্থায় ওই মহিলাকে পড়ে থাকতে দেখে হাসপাতালের মহিলা ওয়ার্ডে রেখে চলে যায়। এরপর থেকে ওই ওয়ার্ডের টয়লেটের পাশে ৪ দিন ধরে মৃত্যুর প্রহর গুনছে মহিলা। গতকাল মঙ্গলবার রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই মহিলা টয়লেটের পাশে ভেজা স্যাতসেতে স্থানে শুয়ে কাপঁছে। দেখে মনে হয় হাসপাতালের কুকুর বিড়ালের চেয়েও ওই মহিলার মূল্য কমে গেছে।
রোগীরা জানান, ওই মহিলার শরীরের পচাঁগন্ধে অনেক রোগীরা অস্স্থু হয়ে পড়েছে। আবার অনেকে চলে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com