মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

  • আপডেট টাইম শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫
  • ৫৫৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জে ঐতিহ্যবাহী হযরত শাহ তাজউদ্দিন কোরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওঃ মোঃ মোস্তাকীম বিল­াহর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউসা ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংবর্ধিত ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া, দাতা সদস্য  মোঃ আব্দুল তায়িদ। বক্তব্য রাখেন মোঃ আব্দুল মন্নান মেম্বার, সহকারী প্রধান শিক্ষক মোঃ কুবাদুর রহমান প্রমুখ। এতে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ আব্দুল তাজ, সালেহা বেগম, শিলাপদ দাশ, মোঃ আজগর আলী, আছমা খাতুন, বিপ্লব রঞ্জন বিশ্বাস, মোঃ মিজানুর রহমান, কামাল হাসান, দিলীপ চন্দ্র সরকার, মোঃ মাছুম মিয়া, সীমারানী আচার্য্য, আজহারুল ইসলাম প্রমুখ। এতে বীর মুক্তিযোদ্ধা মোঃ লাল মিয়াকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরিশেষে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সমাপনী বক্তব্য ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত এবং দেশের উন্নতি ও অগ্রগতি কামনা করে মোনাজাত করেন মাওঃ মোঃ মোস্তাকীম বিল­াহ আতিকী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com