মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আপত্তিকর মন্তব্য সরাতে ফেসবুকের সঙ্গে চুক্তি

  • আপডেট টাইম শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫
  • ৫৮২ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক \ ঘৃণা এবং বিদ্বেষপূর্ণ প্রচারণা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ফেসবুক, টুইটার এবং গুগলের সঙ্গে চুক্তি করেছে জার্মানি। এই চুক্তি অনুযায়ী যে কোন ঘৃণা এবং বিদ্বেষপূর্ণ পোস্ট ২৪ ঘন্টার মধ্যে তুলে নিতে হবে।
জার্মানিতে শরণার্থীদের আশ্রয় দেয়াকে কেন্দ্র করে দক্ষিণপন্থী রাজনৈতিক গোষ্ঠীগুলো যখন অনলাইনে ব্যাপক বর্ণবাদী প্রচারণা চালাচ্ছে, তখন সরকার ইন্টারনেট কোম্পানিগুলোর সঙ্গে এধরণের চুক্তি করলো।
জার্মান বিচারমন্ত্রী হেইকো মাস সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো যাতে দক্ষিণপন্থীদের মজা করার জায়গায় পরিণত না হয় তার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন।
জার্মান সরকারের চাপের মুখে ফেসবুক, টুইটার এবং গুগল ঘোষণা দিয়েছে যে তারা যে কোন বে আইনি, বর্ণবাদী বা বিদ্বেষপূর্ণ প্রচারণা অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে সরিয়ে নেবে। এরকম অভিযোগ বিশেষজ্ঞ দল দ্রুত পরীক্ষা করে দেখবে। কোন পোস্ট বিদ্বেষমূলক কিনা, তা নির্ধারিত হবে জার্মান আইন অনুযায়ী।
এছাড়া এ ধরণের আপত্তিকর পোষ্টের বিরুদ্ধে অভিযোগ করার পদ্ধতিও সহজ করে আনার প্রতিশ্র“তি দিয়েছে এই তিন ইন্টারনেট কোম্পানি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com