মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে পোষ্টার লাগাতে বাধা দেওয়ায় দোকানে আগুন

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫
  • ৫৩৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের কসবা গ্রামে এক জাপা নেতার বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার লাগাতে বাধা দেওয়ায় ফার্নিচারের দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে। এ ঘটনায় ৮জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ অগ্নিকান্ডে প্রায় সাড়ে ৮লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা যায়, উপজেলার দিঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের মৃত লিপাই উল­ার ছেলে কুয়েত প্রবাসী জাপা নেতা সাইদুল হক জয় শেখের ছবি যুক্ত বিজয় দিবসের শুভেচ্ছা সম্বলিত পোষ্টার এলাকার বিভিন্ন স্থানে সাটায় তার লোকজন। গত মঙ্গলবার বিকেলে কসবা বাজারের ইয়াকুব উল­াহর ছেলে ফারুক মিয়ার ফার্ণিচারের দোকানে ওই পোস্টার নিয়ে সাটাতে যায় সাইদুলের ভাই ফজলুল হক, এরশাদ, লিটুসহ ৮/৯জন লোক। এসময় দোকানের দেয়ালে পোস্টার সাটাতে গেলে দোকানের মালিক ফারুক মিয়া বাধা দেন। এনিয়ে উভয়ের মধ্যে গালিগালাজ হয়। শেষে ফজলুল হকরা ক্ষিপ্ত হয়ে চলে যায়। ওই দিনই রাত সাড়ে ১১টার দিকে ফারুক মিয়ার ওই ফার্ণিচারের দোকানে আগুন লাগিয়ে দেয়। এতে দোকানে রক্ষিত বিভিন্ন ধরনের কাটের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে প্রায় সাড়ে ৮লাখ টাকার ক্ষতি হয়েছে।  এঘটনায় ফারুক মিয়া বাদি হয়ে নবীগঞ্জ থানায় ফজলুল হক, আকলীসহ ৮জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com