মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ধুলিয়াখাল বাইপাস সড়কে ডাকাতির ঘটনায় আটক ৩

  • আপডেট টাইম বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫
  • ৫২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া-ধুলিয়াখাল বাইপাস সড়কে যানবাহনে গণডাকাতির ঘটনায় সাড়াশি অভিযান চালিয়ে ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল, সদর উপজেলার মামদপুর গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র আন্তঃ জেলা ডাকাত দলেল সদস্য আব্দুল খালেক (২৬), ধুলিয়াখাল গ্রামের শক্কত আলীর পুত্র সিরাজ মিয়া (৩৫) ও উত্তর চতুল গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র জয়নাল মিয়া (৩৫)। সোমবার দিবাগত রাত ১টার সময় সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিন, এসআই ওমর ফারুক, কৃষ্ণ মোহন দেবনাথ ও কৌশিক তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন স্থানে ডাকাত ধরতে সাড়াশি অভিযান চালায়। এ সময় বিভিন্ন স্থান থেকে উলে­খিত ৩ ডাকাতকে আটক করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতরা উলে­খিত ডাকাতিসহ আরো কয়েকটি ডাকাতির ঘটনার দায় স্বীকার করেছে। গতকালই তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে এসআই ওমর ফারুক বাদি হয়ে মামলা দায়ের করেছেন। তিনি জানান, আসামীদের রিমান্ডে আনা হবে। উলে­খ্য গত রবিবার গভীর রাতে ওই সড়কে ১০-১৫ জনের একদল মুখোশধারী ডাকাত গাছ ফেলে ১৫-২০টি যানবাহনে গণডাকাতি করে। এ সময় চালক ও যাত্রীদের মারপিট করে ১৫ লাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com