মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

রোটারি ক্লাব অব হবিগঞ্জ খোয়াই’র অভিষেক অনুষ্ঠানে এমপি আবু জাহির \ বিশ্বে মানবতার সেবায় রোটারি ক্লাব একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে

  • আপডেট টাইম রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫
  • ৫৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, সারা বিশ্বে ও বাংলাদেশে মানবতার সেবায় রোটারি ক্লাব একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সমাজে শুভ ও কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে সমাজ প্রগতির চাকা চলমান থাকে। হবিগঞ্জে রোটারি ক্লাবের সদস্যরা একদিকে যেমন নিজ নিজ কর্মক্ষেত্রে সফল, অপরদিকে সমাজসেবামূলক কার্যক্রমেও রাখছেন সক্রিয় ভূমিকা। বিশেষ করে বাংলাদেশে পোলিও রোগ নির্মূলে এ ক্লাবের করেছে বিশাল ভূমিকা। ক্লাবের দ্বিতীয় অভিষেক অনুষ্ঠানে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ শহরস্থ আমির চান কমপ্লেক্সের মাহিমা কমিউনিটি সেন্টারে রোটারি ক্লাব অব হবিগঞ্জ খোয়াই’র ২য় ইনস্টলেশন সিরিমনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। ক্লাবের চার্টার প্রেসিডেন্ট ডাঃ এস এস আল আমিন সুমনের সভাপতিতে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান, রোটারিয়ান ডঃ মনজুরুল হক, রোটারিয়ান আবুল কাশেম, রোটারিয়ান শহীদ উদ্দিন চৌধুরী, সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর এম এ লতিফ ও রোটারিয়ান ডাঃ মোঃ জমির আলী। সভার শুরুতে ক্লাবের সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন ক্লাব সেক্রেটারি তোফাজ্জল সোহেল। অনুষ্ঠানে বর্ষীয়ান রোটারিয়ান সুভাষ চন্দ্র দেবকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটারিয়ান তাহমিনা বেগম গিনি, রোটারি ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল এর প্রেসিডেন্ট তবারক আলী লষ্কর, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডঃ সালেহ উদ্দিন, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, এডঃ লুৎফুর রহমান, ইন্টার‌্যাক্টর সাকী, রোটার‌্যাক্ট জাদিল প্রমুখ। সভার শুরুতে সম্মানিত অতিথিবর্গকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রোটারিয়ান সন্তানরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com