বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইসবুক কর্তৃপক্ষের সঙ্গে বসছেন ৩ মন্ত্রী

  • আপডেট টাইম রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫
  • ৫৯২ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক \ ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে আজ রবিাবর  বৈঠকে বসছেন বাংলাদেশ সরকারের তিন মন্ত্রী। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে বন্ধ থাকার মধ্যে এই আলোচনা হচ্ছে। আজ সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক হবে বলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন। তিনি শনিবার রাতে বলেন, বৈঠকে তিনি ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক থাকবেন।
ফেইসবুক কর্তৃপক্ষের এশিয়া প্যাসিফিক অঞ্চলের দুইজন প্রতিনিধি বৈঠকে উপস্থিত থাকবেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। বিভিন্ন বিষয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের চিঠিতে সাড়া দিয়ে ফেইসবুক কর্তৃপক্ষ কর্মকর্তাদের ঢাকা পাঠাচ্ছে বলে আগেই জানিয়েছিলেন প্রতিমন্ত্রী তারানা হালিম। প্রতিমন্ত্রী সে সময় বলেছিলেন, বাংলাদেশে ফেইসবুকের নানা ধরনের অপব্যবহার ও নেতিবাচক বিষয়গুলো তুলে তাদের কাছে তুলে ধরা হবে। তাদের কাছে কোনো বিষয়ে অভিযোগ করলে যাতে দ্রুত সাড়া পাওয়া যায় তার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। সার্বিক বিষয়ে ফেইসবুকের সঙ্গে চুক্তি করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
গত ১৮ নভেম্বর থেকে বাংলাদেশে ফেইসবুকসহ কয়েকটি অ্যাপ বন্ধ রয়েছে, যদিও বিকল্প পথে অনেকেই এসব ব্যবহার করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com