বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে কেয়ারটেকার এক মহিলাকে মারধোর

  • আপডেট টাইম রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫
  • ৭৯৬ বা পড়া হয়েছে

এম এ আই সজিব \ বানিয়াচং উপজেলার আমীরখানী এলাকায় ভূমি দখল করতে বাড়ির কেয়ারটেকার মোমেনা খাতুন (৪৫) নামে এক মহিলাকে মারধোর করেছেন একদল দুর্বৃত্ত। এতে মহিলা গুরুতর আহত হয়েছে। তিনি এলাকার মৃত নইব আলীর স্ত্রী।
গতকাল শনিবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা প্রথমে আহত মোমেনাকে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
আহত সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার আমীরখানী এলাকার গোলাম রহমান ইলু মিয়া ঢাকা কৃষি ব্যাংকের কর্মকর্তা থাকার কারণে তিনি স্থায়ীভাবেই ঢাকায় বসবাস করেন।
এদিকে তার গ্রামের বাড়িতে কেয়ারটেকার হিসেবে মোমেনা খাতুনকে দিয়ে যান। কিন্তু জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ওই এলাকার আরজু মিয়ার পুত্র রুবেল মিয়া গতকাল সন্ধ্যায় ওই মহিলাকে বাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা করে। মহিলা এতে রাজি না হওয়ায় তাকে বেধরক মারধোর করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com