সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সেলিম মেয়র প্রার্থী মনোনীত হওয়ায় মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া

  • আপডেট টাইম শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫
  • ৫৫০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ আগামী ৩০ শে ডিসেম্বর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামীলীগের মেয়র প্রার্থী হিসাবে আতাউর রহমান সেলিমকে মনোনীত করায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ জেলা আওয়ামীলীগ নেতৃত্বকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে হবিগঞ্জের পৌরসভার মসজিদে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্টিত হয়েছে। শহরের কোর্ট মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে বক্তব্যে আতাউর রহমান সেলিম বলেন আওয়ামীলীগের একজন নিবেদিত কর্মী হিসেবে দীর্ঘ ত্রিশ বছরেরও বেশী সময় ধরে কাজ করে আসছি। শত অত্যাচার নির্যাতনেও দলের নেতৃত্বের প্রতি বিশ্বস্থ থেকেছি, ধৈর্য্য ধরেছি, পরিশ্রম করেছি। আজ সেইসব কাজের মূল্যায়নে দল আমাকে হবিগঞ্জ পৌরসভায় নৌকা প্রতীকে মেয়র প্রার্থী মনোনীত করেছে। তিনি প্রতিটি রাজনৈতিক আন্দোলনে তাকে সবসময় সমর্থন ও সহযোগিতা করার জন্য হবিগঞ্জ শহরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং আগামী নির্বাচনেও তার পাশে থেকে সহযোগিতা দোয়া ও ভোট দিয়ে তাকে মেয়র নির্বাচিত করার আহŸান জানান। এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পৌরবাসীর শান্তি সমৃদ্ধি ও উন্নতি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। যুবলীগ নেতৃবৃন্দের উদ্যোগে আরো যেসব মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্টিত হয় সেগুলো হলো চৌধুরী বাজার জামে মসজিদ, বানিজ্যিক এলাকার সওদাগর জামে মসজিদ, শায়েস্তানগর জামে মসজিদ, শায়েস্তানগর টাউন মসজিদ, মাহমুদাবাদ জামে মসজিদ, মাছুলিয়া জামে মসজিদ, মাছুলিয়া গোদারাঘাট জামে মসজিদ, সিনেমাহল বাজার মসজিদ, কোর্ট ষ্টেশন জামে মসজিদ, উমেদনগর তাওক্কালিয়া জামে মসজিদ, উমেদনগর শাহজালাল জামে মসজিদ, মোহনপুর জামে মসজিদ, অনন্তপুর জামে মসজিদ, ইনাতাবাদ জামে মসজিদ, উত্তর শ্যামলী জামে মসজিদ, রেলওয়ে জামে মসজিদ, রাজনগর জামে মসজিদ, রাজনগর কবরস্থান মসজিদ, আনোয়ার পুর জামে মসজিদ, কামড়াপুর জামে মসজিদ, টাউন মসজিদ। এ সময় জেলা ও পৌর যুবলীগসহ শতশত সাধারন মানুষ এসব মিলাদ মাহফিলে অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com