মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

রাজিউড়ায় জমি নিয়ে সংঘর্ষে মহিলাসহ শতাধিক আহত

  • আপডেট টাইম শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫
  • ৫৭৩ বা পড়া হয়েছে

এম এ আই সজিব \ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ভঙ্গর হাটি গ্রামে বাড়ির জমি নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ শতাধিক লোক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া সদর হাসপাতালেও ২দফা সংঘর্ষ হয়।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুন নুরের পুত্র আব্দুল কাইয়ুমের সাথে একই গ্রামের আইন উল­ার পুত্র আব্দুলার বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় লোকমান (৪০), তাছলিমা (২০), রুবেল মিয়া (৩০), মুক্তা আক্তার (২০), সুলতানা (২০), আজদু মিয়া (৩০), জায়েদা আক্তার সুমি (১৫), রাহেলা (২০), মারাজ মিয়া (১৫), তাউস মিয়া (২০), আব্দুল গনি (৩০), জিলাম মিয়া (২০), ইদ্রিস আলী (৩০), শাহীন মিয়া (২০), খালেদা (২৫), সাফিয়া (২৫), সেলিনা (৩০), জোনাকি (১৫), সাহেদা (২০), সাহিদা (৩০), ইশিতা (৮), সেলিনা (২০), সুফিয়া (৩০), রোকেয়া (২০), আয়মনা বিবি (৪৫), জরিনা বেগম (৩৫), রুবি বেগম (১৮), আসমা খাতুন (২৬), তাজুল ইসলাম (৪৫), আছকির মিয়া (৪০), নানু মিয়া (৩০), জুয়েল মিয়া (৩২), সিজিল মিয়া (৩৫), সেলিম মিয়া (৩৩), রুয়েল মিয়া (২৭), আল আমিন (১২) মকবুল হোসেন (২৭), রোকন মিয়া (৩০), কাউসার মিয়া (১৮) ও মুক্তার মিয়া (১৪) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালেও উভয়পক্ষের আহতরা চিকিৎসা নেয়ার সময় ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com