শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

জাতীয় পার্টিরও আন্দোলন হচ্ছে ভোট যুদ্ধে আওয়ামীগের প্রার্থীকে পরাজিত করা-আতিক

  • আপডেট টাইম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৩
  • ৬৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি ও হবিগঞ্জ সদর-লাখাই আসনে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন এই লাঙ্গল আর কারও নয়, এই লাঙ্গল পল্লীবন্ধু এরশাদের। তাই জাতীয় পার্টির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে লাঙ্গলের বিজয় চিনিয়ে আনতে হবে। তিনি বলেন, ১৮ দলের আন্দোলন হচ্ছে আওয়ামীলীগের বিরুদ্ধে! ঠিক তেমনি জাতীয় পার্টিরও আন্দোলন ভোট যুদ্ধে আওয়ামীগের প্রার্থীকে পরাজিত করা। জাতীয় পার্টির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে লাঙ্গলের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
গতকাল রবিবার জেলা জাতীয় পার্টির দক্ষিণ শ্যামলীস্থ কার্য্যালয়ে হবিগঞ্জ সদর উপজেলা জাপা ও শায়েস্তাগঞ্জ পৌর জাপার যৌথ উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ সব কথা বলেন। উপজেলা জাপা সভাপতি আলহাজ্ব মোক্তার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম মেম্বারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা জাপার সহ-সভাপতি আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর জিয়াউল হক জিয়া, সদর উপজেলা জাপার সহ-সভাপতি আব্দুস শহীদ মেম্বার, ইকবাল, সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী মেম্বার, শায়েস্তাগঞ্জ পৌর জাপার সাধারণ সম্পাদক ফারুক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, আবু তাহের, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, মঞ্জু মিয়া, আক্তার হোসেন, আজগর মিয়া, আব্দুর রহিম, নুরুল হুদা ফারুক, ফরিদ মিয়াসহ উপজেলার সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com