সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

ইউনিয়ন পরিষদ কার্যকর ও গতিশীলকরণে কর্মশালা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ জেলা পরিষদ কার্যকর ও গতিশীলকরণে জেলা অ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল বুধবার দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক সাবিনা আলম। তিনি বলেন, স্থানীয় সরকার গতিশীল ও শক্তিশালী হলে জনপ্রতিনিধিদের জবাবদিহীতা এবং দায়িত্ববোধ বাড়বে। তারা জনগণের সঙ্গে আরও গভীরভাবে সম্পৃক্ত হতে পারবেন। ফলে জনগণ এর সুফল পাবেন। জীবনযাত্রার মান বাড়বে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ অধ্যক্ষ অধ্যাপক বদরুজ্জামান চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল ইসলাম, হবিগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম ও নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। এ ছাড়াও বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের ডিস্ট্রিক্ট ফেসিলিটেটর মাহবুবুর রহমান, গোপায়া ইউপি চেয়ারম্যান মিজবাহুল বারী লিটন, নিজামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল, আউশকান্দি ইউপি চেয়ারম্যান অ্যাডঃ জাবেদ আলী, পুটিজুরী ইউপি চেয়ারম্যান দিলাওর হোসেন, রোটারিয়ান এ এস এম মহসিন চৌধুরী, ইউপি সদস্য রাহেলা বেগমসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।
কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সফিউল আলম। শুভেচ্ছা বক্তব্য দেন, ব্র্যাক প্রতিনিধি ফিরুজ ভূইয়া। কর্মশালার উদ্দেশ্য ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে এসএলজি প্রজেক্টেও কার্যক্রম উপস্থাপন করেন ব্র্যাক-পিএইচপি, এসএলজি প্রজেক্ট এর জেলা সমন্বয়কারী তুহীন আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com